আজ 'বসন্ত সন্ধ্যা'য় এক ঝাঁক তারকা

পরীমনি, মেহজাবিন, নিরবসহ একঝাঁক তারকা যোগ দিচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। আজ ২৭ মার্চ সন্ধ্যায় র্যাব সদর দপ্তরে আয়োজন করা হয়েছে ‘বসন্ত সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠান। এখানেই বসন্ত সন্ধ্যার মঞ্চে তারকারা হাজির হবেন তাঁদের পরিবেশনা নিয়ে।
র্যাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাচবেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। তাঁর সঙ্গে জুটি হবেন অভিনেতা জায়েদ খান। আরেকটি গানের সঙ্গে নাচবেন লাক্স তারকা মেহজাবিন ও মডেল-অভিনেতা নিরব।
নাচের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন সংগীত শিল্পী রাজিব, কণা, কিশোর এবং লিজা। এটিএন বাংলা এবং র্যাব যৌথভাবে আয়োজন করেছে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক ছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন স্তরের কর্মকর্তা-সদস্যসহ তাদের পরিবার, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মুকাদ্দেম বাবু, সেলিম দৌলা খান এবং রুমানা আফরোজের যৌথ প্রযোজনায় ‘বসন্ত সন্ধ্যা’ নামের অনুষ্ঠানটি সরাসরি প্রচার এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হবে ২৭ মার্চ, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।