আজ 'বাংলার মাটি বাংলার জল'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছিন্নপত্র’ অবলম্বনে তৈরি হয়েছে নাটক বাংলার মাটি বাংলার জল। সৈয়দ শামসুল হকের রচনায় পালাকারের জন্য নাটকটি নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় হবে এ নাটকের মঞ্চায়ন।
বাংলার মাটি বাংলার জল নাট্যদল পালাকারের মূলধারার ষষ্ঠ প্রযোজনা। আজ হবে এ নাটকের ২৪তম মঞ্চায়ন।