আজ 'বাদল রহমান স্মারক বক্তৃতা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার এবং বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা বাদল রহমানের মৃত্যুবার্ষিকী। এই দিনটি স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজন করেছে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৪’। বক্তৃতার বিষয় ‘বাংলাদেশের প্রামাণ্য চলচ্চিত্র: সাংস্কৃতিক স্মৃতি এবং ইতিহাসের বিনির্মাণ’। বক্তা রাজীবুল হোসেন। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এই অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। স্মরণ আলোচনার আগে বিকেল সাড়ে চারটায় দেখানো হবে বাদল রহমানের জীবন ও কর্ম নিয়ে বেলায়াত হোসেন ও সাইফুল ইসলামের তৈরি প্রামাণ্য চলচ্চিত্র পথিকৃৎ।