আজ ‘বিজয় মেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ঢাকায় চ্যানেল আইয়ের কার্যালয় চত্বরে আয়োজন করা হয়েছে ‘রবি-চ্যানেল আই বিজয় মেলা’। এখানে স্বাধীন বাংলা বেতারের শিল্পী ও অভিনেতা চাঁদ প্রবাসীকে দেওয়া হবে আজীবন সম্মাননা। দিনব্যাপী এই বিজয় মেলায় থাকবে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা, সংগীত পরিবেশনা, আবৃত্তি, চিত্রাঙ্কন, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও নাটকের প্রদর্শনী। থাকবে ২০টি স্টল। বিজয় মেলা চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।এ উপলক্ষে গত মঙ্গলবার দুপুরে তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চিত্রশিল্পী হাশেম খান ও রবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু। মেলার মূল সঞ্চালক ইমদাদুল হক মিলন। পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।