আজ 'বিসিবি সেলিব্রেশন কনসার্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ আর রাহমান, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, মমতাজ, কুমার বিশ্বজিৎ
এ আর রাহমান, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, মমতাজ, কুমার বিশ্বজিৎ

‘আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট ২০১৪’ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ ‘বিসিবি সেলিব্রেশন কনসার্ট’ আয়োজন করেছে। বাংলাদেশ, ভারত ও যুত্তরাষ্ট্রের ব্যান্ড আর শিল্পীরা অংশ নেবেন এই কনসার্টে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই কনসার্ট শুরু হবে বিকেল সাড়ে চারটায়। সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল নাইন।
আজ এই কনসার্টে আইসিসি অফিশিয়াল ইভেন্ট গান ‘চার ছক্কা হই হই’ গাইবেন পান্থ কানাই, কনা, এলিটা, জোহান, শান্ত, পূজা আর তাপস; বাংলাদেশে ক্রিকেট বোর্ডের স্বাগত সংগীত ‘উড়ছে শান্তির পায়রা’ গাইবেন ফুয়াদ আল মুক্তাদির ও কোনাল। বিকেলের কনসার্টে গান করবে বাংলাদেশের ব্যান্ড এলআরবি, মাইলস, সোলস আর অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। সন্ধ্যায় মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে গান গাইবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ ও মমতাজ। এই কনসার্টে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় এসেছে এ আর রাহমান ও ১৩০ জনের একটি দল। এ আর রাহমানের পরিচালনায় গান গাইবেন উদিত নারায়ণ, জাভেদ আলী, নীতি মোহন, শ্বেতা পণ্ডিত, হারদীপ কৌর প্রমুখ। গান করবেন এ আর রাহমানও। থাকবে আনন্দন শিবামনির পরিবেশনা। যুক্তরাষ্ট্র থেকে এসেছেন অ্যাকন। থাকবে তাঁর আর অ্যান্ড বি ও হিপ হপ পরিবেশনা।
ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে তুলে ধরা হবে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস। সবশেষে থাকবে আতশবাজি।