আজ ‘বৈকুণ্ঠের খাতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীতে লোক নাট্যদল (বনানী) মঞ্চে এনেছে দুটি নাটক বৈকুণ্ঠের খাতা ও বশীকরণ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বৈকুণ্ঠের খাতার উদ্বোধনী প্রদর্শনী হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। তিনি বলেন, ‘চাটুকারিতা ও তোষামোদির মাধ্যমে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও আকাঙ্ক্ষা চরিতার্থ করার যে প্রবণতা মানবসমাজে রয়েছে, তারই সরল রসাত্মক কাহিনি এখানে বর্ণনা করেছেন রবীন্দ্রনাথ। নাটকটির বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক।’সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে লোক নাট্যদল (বনানী) মঞ্চে আনছে বৈকুণ্ঠের খাতা নাটকটি। এটির মঞ্চ পরিকল্পনা করেছেন জাহিদুর রহমান, আলোক পরিকল্পনা জি এম সিরাজুল হোসেন, পোশাক পরিকল্পনা কামরুন নূর চৌধুরী এবং আবহ সংগীত করেছেন মুজাহিদুল হক।