আজ 'ভাওয়াইয়া'র বৈঠকি আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ‘ভাওয়াইয়া’ গানের দলের অষ্টম জন্মদিন এবং সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ২০০৮ সালের ২২ এপ্রিল জন্ম নেওয়া এই সংগঠনটি আয়োজন করেছে ‘কিবা ধরিয়া বৈশাখ আসিলোরে’ শীর্ষক এই ভাওয়াইয়া গানের বৈঠকি আসর। সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠেয় এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। এ বৈঠকি আসরে ভাওয়াইয়া গান পরিবেশন করবেন ‘ভাওয়াইয়া’ গানের দলের সদস্য ও ভাওয়াইয়া স্কুলের ছাত্রছাত্রীরা। এ ছাড়া বেশ কয়েকজন অতিথি শিল্পীর গান পরিবেশনের পাশাপাশি থাকছে কবিরুল ইসলামের পরিচালনায় নৃত্য।