আজ ‘মঞ্চকুসুম শিমূল ইউসুফ’ বইয়ের মোড়ক খোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নাট্যমঞ্চে দীর্ঘদিন কাজ করছেন শিমূল ইউসুফ। তাঁর শিল্পীজীবনের আবর্তন ঘিরে নানা দৃষ্টিকোণ থেকে লিখেছেন দুই বাংলার শীর্ষস্থানীয় কবি, শিল্পী ও লেখকেরা। তাঁদের সেই লেখাগুলো নিয়ে একটি বই আজ প্রকাশিত হচ্ছে। নাম মঞ্চকুসুম শিমূল ইউসুফ।বইটি সম্পাদনা করেছেন বেলাল চৌধুরী। তাঁর মতে, মঞ্চকুসুম শিমূল ইউসুফ বইটি শুধু একজন শিল্পীর জীবনচিত্রই নয়, শিল্পযাপনের মূল্যায়নও উঠে এসেছে যথাযোগ্য বিশ্লেষণে। সমসাময়িককাল তো বটেই, ভাবীকালের মানুষ এবং গবেষকদের জন্যও এই সংকলন প্রয়োজনীয় এক দলিল হয়ে থাকবে। ২০০৭ সালে শিমূল ইউসুফের পঞ্চাশতম জয়ন্তী উপলক্ষে এই গ্রন্থের আয়োজন করা হয়। চার বছর পর আলোর মুখ দেখছে গ্রন্থটি। জানা গেছে, আজ শনিবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মঞ্চকুসুম শিমূল ইউসুফ গ্রন্থের মোড়ক খোলা হবে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন সৈয়দ শামসুল হক ও রামেন্দু মজুমদার।