আজ ‘মনের মানুষ’ পাচ্ছে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৮তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জাতীয় সংহতি বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ‘নার্গিস দত্ত পুরস্কার’ পেয়েছে মনের মানুষ। ছবিটি একই সঙ্গে পেয়েছে শ্রেষ্ঠ অঙ্গসজ্জার (বিক্রম গায়কোয়াড়) পুরস্কারও। জানা গেছে, আজ শুক্রবার বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবন মিলনায়তনে এই পুরস্কার তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। রাষ্ট্রপতির কাছ থেকে ‘শ্রেষ্ঠ ছবির পুরস্কার’ গ্রহণ করবেন ছবিটির পরিচালক গৌতম ঘোষ। এই অনুষ্ঠানে আরও যোগ দিচ্ছেন ছবিটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্রের পক্ষে হাবিবুর রহমান খান ও ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান রোজভ্যালির গৌতম কুন্ডু।বাংলালিংক নিবেদিত ছবিটি এর আগে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে।