আজ ‘মানবতার জন্য গান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে বৃত্তান্ত ’৭১ নামের সংগঠনটির কার্যক্রম উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলের শিশু-কিশোরদের মধ্যে বিনা মূল্যে মুক্তিযুদ্ধবিষয়ক বই বিতরণ, আলোকচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনীসহ মুক্তিযুদ্ধভিত্তিক নানা কার্যক্রম পরিচালনাই এই সংগঠনের উদ্দেশ্য। এবার বৃত্তান্ত ’৭১ বিনা মূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা কেন্দ্র সেবা কুটিরের তহবিল গঠনের জন্য কনসার্টের আয়োজন করেছে। আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে কনসার্ট শুরু হবে বিকেল চারটায়। ‘মানবতার জন্য গান’ শিরোনামে কনসার্টে গান করবেন বালাম, মিলা, রাজিব, পড়শি, শিরোনামহীন ও ওয়ারফেইজ। টিকিটের দাম ২০০ ও ৩০০ টাকা।