আজ ‘মানবাধিকার সংগীত উৎসব’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘মানবাধিকার সংগীত উৎসব’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠান শুরু হবে বিকেল তিনটায়। এই সংগীত উৎসবে গান করবেন সাবিনা ইয়াসমীন, ফাহমিদা নবী, কৃষ্ণকলি, শান্তনু বিশ্বাস এবং সোলস ও দলছুটের শিল্পীরা। ‘বৈষম্য নিরসনে সোচ্চার হোন’ স্লোগান নিয়ে এই উৎসবের আয়োজন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন।আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এবার ১৩ জন মানবাধিকার কর্মীকে সম্মাননা ও পদক দেওয়া হবে। তাঁরা তৃণমূল পর্যায়ে কাজ করছেন। একটি জুরি বোর্ড সারা দেশ থেকে তাঁদের নির্বাচন করেছে। তাঁদের হাতে পদক তুলে দেবেন খুব পরিচিত মানবাধিকার কর্মীরা। এরপর থাকবে সংগীত উৎসব। এখানে শিল্পীরা গানের ফাঁকে ফাঁকে মানবাধিকারের কথা বলবেন।উৎসবটি সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি।