আজ 'মুখ ও মুখোশ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী অনুষ্ঠান আয়োজন করেছে। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ বিকেল পাঁচটায় হবে আবদুল জব্বার খান পরিচালিত মুখ ও মুখোশ ছবির প্রদর্শনী ও আলোচনা। কাল সন্ধ্যা সাড়ে ছয়টায় হবে তানভীর মোকাম্মেলের জীবন ঢুলি ছবির প্রদর্শনী।