আজ ‘রবি-চারুনীড়ম কাহিনিচিত্র পুরস্কার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুনীড়ম স্কুল অব অ্যাকটিং তৃতীয়বারের মতো আয়োজন করেছে টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার। ২০১০ সালে বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো ২৪টি কাহিনিচিত্র নিয়ে ২ থেকে ৭ এপ্রিল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসবের আয়োজন করেছিল চারুনীড়ম। উৎসবে দেখানো কাহিনিচিত্রগুলোর মধ্য থেকে ১০টি বিভাগে দেওয়া হবে ‘রবি-চারুনীড়ম কাহিনিচিত্র পুরস্কার’। একই মিলনায়তনে আজ সন্ধ্যা সাতটায় আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। পুরস্কার হিসেবে দেওয়া হবে ক্রেস্ট, সনদ ও নগদ ১০ হাজার টাকা। এবার ‘সৈয়দ মহিদুল ইসলাম স্মৃতি আজীবন সম্মাননা পুরস্কার’ পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার। চারুনীড়মের পরিচালক গাজী রাকায়েত বলেন, ‘গত দুটি পুরস্কারের আয়োজন সাফল্যের সঙ্গে করেছি। এবার রবি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাই পুরস্কারে যুক্ত হয়েছে নতুন মাত্রা।’