আজ ‘রবীন্দ্রমেলা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথা ছিল, ‘চ্যানেল আই রবীন্দ্রমেলা’ হবে পঁচিশে বৈশাখ, বুধবার। কিন্তু আয়োজকেরা আগেই জানিয়েছেন, হরতালের কারণে এ মেলা হবে আজ শুক্রবার। তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনের খোলা প্রাঙ্গণে ‘রবীন্দ্রমেলা’র উদ্বোধন হবে সকাল সাড়ে ১০টায়। এবার রবীন্দ্রমেলা উপলক্ষে আজীবন সম্মাননা পেয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান। মেলায় আধুনিক গানের শিল্পী সাবিনা ইয়াসমীনের গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবামের মোড়ক খোলা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ছবি আঁকবেন দেশের বিশিষ্ট চিত্রশিল্পীরা। অনুষ্ঠান-মঞ্চে থাকবে শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নাচ, পাঠসহ নানা কিছু। থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল। এই মেলার প্রধান পৃষ্ঠপোষক গ্রামীণফোন। মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।