আজ 'রাজপুত্তুর'

টোকন ঠাকুরের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে শিশু-কিশোরদের জন্য চলচ্চিত্র রাজপুত্তুর। আজ সন্ধ্যা ছয়টায় ছবিটির প্রথম আনুষ্ঠানিক প্রদর্শনী হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে, নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে।
রাজপুত্তুর ছবিটি নির্মিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাজপুত্তর’ গল্প অবলম্বনে, কবির সার্ধশততম জন্মজয়ন্তী উপলক্ষে। ছবির অর্থায়ন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়, প্রযোজনা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৫১ মিনিটের রাজপুত্তুর ছবিতে অভিনয় করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কামালউদ্দিন কবির, চঞ্চল সৈকত এবং ১৩ জন শিশু-কিশোর— যাদের প্রায় সবাই এবারই প্রথম অভিনয় করেছে।
টোকন ঠাকুর জানান, উৎসবের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিগগিরই রাজপুত্তুর ছবির নিয়মিত প্রদর্শনীর উদ্যোগ নেবে।
রাজপুত্তুর ছবির শুটিং হয়েছে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মভিটায়, গাজীপুরের কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে আর শালবনে।
গত বছর ডিসেম্বর মাসে রাজপুত্তুর ছবি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এ মাসেই ছবিটির তিনটি প্রদর্শনী হয় কলকাতার পঞ্চম আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে।
আজ ‘রাজপুত্তুর’
বিনোদন প্রতিবেদক