আজ ‘রানওয়ে’ ও ‘নরসুন্দর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ রানওয়ে ও নরসুন্দর ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আজ ছবি দুটির প্রদর্শনী হবে বেলা ১১টা, একটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। বেলা তিনটায় হবে ‘তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ অনুষ্ঠান’। দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামকে সহযোগিতা করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ।প্রদর্শনীগুলোর টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ তারেক মাসুদের সঙ্গে একই দুর্ঘটনায় নিহত তিনজন চলচ্চিত্রকর্মীর পরিবারকে দেওয়া হবে।