আজ ‘লেডিস ফার্স্ট’-এ আসবেন ফরীদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ লেডিস ফার্স্ট-এর ৫০তম পর্বে আসবেন হুমায়ুন ফরীদি। এ নাটকে ফরীদি নিজের চরিত্রেই অভিনয় করবেন। ফরীদির অভিনয় সম্পর্কে নাটকের পরিচালক এস এ হক অলিক বলেন, ‘একটি বক্তব্য তুলে ধরার জন্য ফরীদি ভাই নাটকে আসবেন ফরীদি হয়েই। এখানে তিনি একক পরিবার ও যৌথ পরিবারের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন।’ফজলুল হক আকাশের রচনা এবং এস এ হক অলিকের পরিচালনায় বাংলাভিশনে প্রতি শনি ও রোববার রাত সোয়া আটটায় প্রচারিত হয় লেডিস ফার্স্ট।