আজ ‘হিস্ট্রি অব রক এন রোল’ কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ শনিবার বিকেলে কিউবি আয়োজন করেছে কনসার্ট ‘হিস্ট্রি অব রক এন রোল’। গত শতকের সত্তর দশকের গোড়া থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের ব্যান্ডসংগীতে ভূমিকা রেখেছে—এমন উল্লেখযোগ্য এক ডজন ব্যান্ড গান করবে এই কনসার্টে। ব্যান্ডগুলো হলো সোল্স, মাইল্স, রেনেসাঁ, ফিডব্যাক, এলআরবি, মাকসুদ ও ঢাকা, ওয়ারফেজ, দলছুট, আর্টসেল, ক্রিপটিক ফেইট, নেমিসিস ও উচ্চারণ।আয়োজকেরা জানান, আনলাইন নিবন্ধনের মাধ্যমে শুধু কিউবি ব্যবহারকারীরা এই কনসার্ট উপভোগ করতে পারবে।