প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে চলছে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব। গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় দেখানো হয়েছে একগুচ্ছ ছবি। প্রতিদিনই সেসব দেখতে আসছেন নবীন নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমীরা। এক আসনে বসেই বড় পর্দায় একসঙ্গে বেশ কয়েকটি ছোট ছবি দেখার সুযোগ পাচ্ছেন ৬৪ট্টি জেলার দর্শকেরা।
আজ বিকেল চারটা থেকে থাকছে প্রামাণ্যচিত্র ১টিমৃত্যু= ৩ বিঘা জমি, সেই কণ্ঠস্বর ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অ্যাসপেক্ট। সন্ধ্যা ছয়টা থেকে দেখানো হবে প্রামাণ্যচিত্র নট এ পেনি নট এ গান, বাংলাদেশের হৃদয়, বান্নী, বিষকাঁটা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুখিয়ার কুঠি, মধুকর, আবিস।