আজকের অনুষ্ঠান
রমনা বটমূল পৌষ মেলা। সকাল সাতটা থেকে রাত নয়টা।কেন্দ্রীয় গণগ্রন্থাগার রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। শিল্পী: সিরাজুস সালেকিন, প্রমোদ দত্ত, খন্দকার আবুল কালাম, পীযুষ বড়ুয়া, গোলাম হায়দার, মামুন জাহিদ খান, সুস্মিতা আহমেদ, শর্মিলা চক্রবর্তী, নন্দিতা ইয়াসমিন, সেলিনা হুদা ও ছায়া কর্মকার। আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। সন্ধ্যা ছয়টায়।ঢাকা আর্ট সেন্টার ১০১ জন নবীন ও প্রবীণ চিত্রশিল্পীর অংশগ্রহণে আর্ট ক্যাম্প।আঁলিয়স ফ্রঁসেস মোহাম্মদ ফখরুল ইসলামের একক চিত্রকলা প্রদর্শনী ‘ইমেজ’। লা গ্যালারিতে। উদ্বোধন, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয় অনিল হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী ‘ফলের উদ্ভব’। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।স্টার সিনেপ্লেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; সকাল ১০টা ৫০, বেলা একটা, একটা ৩০, তিনটা ৪৫, বিকেল চারটা ২০ এবং সন্ধ্যা ছয়টা ৩০ ও সাতটা ১০ মিনিটে। পিঙ্ক প্যান্থার-২; বেলা ১১টা ০৫ মিনিটে।