আজকের অনুষ্ঠান
ব্রিটিশ কাউন্সিল লন্ডনের তারা আর্টসের নাটক সোনাটা। যৌথভাবে আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল, আইটিআই বাংলাদেশ কেন্দ্র ও তারা আর্টস। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী নাট্যকলা বিভাগের নাটক একশ বস্তা চাল। ইয়াদো ইয়ামামোতোর লেখা থেকে অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা ছয়টায়। প্রাচ্যনাটের নাটক রাজা এবং অন্যান্য। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। জাতীয় জাদুঘর শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৮৮টি শিল্পকর্মের প্রদর্শনী। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে। সাজু আর্ট গ্যালারি শাহাবুদ্দীনের সাম্প্রতিক চিত্রকর্মের প্রদর্শনী। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। বেঙ্গল শিল্পালয় কলকাতার ঐতিহ্যবাহী শিল্পীগোষ্ঠী ক্যালকাটা পেইন্টার্সের ‘পথচলা ও সখ্য’ শীর্ষক শিল্পকলা প্রদর্শনী। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। শিল্পাঙ্গন বীরেন সোমের চিত্রকলা প্রদর্শনী ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা’। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেস মোহাম্মদ ফখরুল ইসলামের একক চিত্রকলা প্রদর্শনী ‘ইমেজ’। লা গ্যালারিতে। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর ১২টা ও বিকেল পাঁচটা থেকে রাত আটটা।