আজকের অনুষ্ঠান
জাতীয় জাদুঘর একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। উদ্বোধন, প্রধান মিলনায়তনে। বিকেল চারটায়। ছবির প্রদর্শনী। সুফিয়া কামাল মিলনায়তনে; সকাল সাড়ে ১০টা, বেলা একটা, তিনটা, বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগারে; সকাল ১০টা, বেলা একটা, তিনটা, বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।মহিলা সমিতি লোকনাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যোত্সব। উদ্বোধন ও বাবুদের ডালকুকুরে নাটকের প্রদর্শনী। বিকেল সাড়ে পাঁচটায়। দৃক গ্যালারি নাসিমা খানমের একক শিল্পকর্ম প্রদর্শনী ‘প্রাণের অন্বেষণে’। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।গ্যালারি চিত্রক আমিনুল ইসলামের চিত্র প্রদর্শনী। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।শিল্পাঙ্গন বীরেণ সোমের চিত্রকলা প্রদর্শনী ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা’। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেস মোহাম্মদ ফখরুল ইসলামের একক চিত্রকলা প্রদর্শনী ‘ইমেজ’। লা গ্যালারিতে। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর ১২টা ও বিকেল পাঁচটা থেকে রাত আটটা।সাজু আর্ট গ্যালারি শাহাবুদ্দীনের চিত্রকর্মের প্রদর্শনী। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।বাংলাদেশ ফিল্ম সেন্টার ফেদেরিকো ফেলিনির ছবি লা দলচে ভিতা। সন্ধ্যা ছয়টায়।স্টার সিনেপ্লেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; সকাল ১০টা ৫০, বেলা একটা, একটা ৩০, তিনটা ৪৫, বিকেল চারটা ২০ এবং সন্ধ্যা ছয়টা ৩০ ও সাতটা ১০ মিনিটে। পিঙ্ক প্যান্থার-২; বেলা ১১টা ৫ মিনিটে। ট্রান্সপোর্টার ৩; বেলা ১১টা ১০ ও একটা ২০ মিনিটে।