আজকের অনুষ্ঠান
জাতীয় জাদুঘর একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে; সকাল সাড়ে ১০টা, বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগারে; সকাল ১০টা, বেলা একটা, তিনটা, বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। স্থাপনাশিল্প প্রদর্শনী ‘রঙধনু’। আয়োজন করেছে রঙ। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে, বিকেল সাড়ে চারটায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী সেলিম আল দীন স্মারক বক্তৃতা। বিষয়: বিচ্ছেদের শোক, উচ্ছেদের কষ্ট ও সংস্কৃতির কাজ। বক্তা: অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সেমিনার কক্ষে, বেলা ১১টায়। ঢাকা থিয়েটারের নাটক ধাবমান। নির্দেশনা দিয়েছেন শিমূল ইউসুফ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়।ছায়ানট সংস্কৃতি-ভবন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য চিত্রাঙ্গদা। পরিবেশনায় পঞ্চভাস্বর। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়। মহিলা সমিতি লোকনাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যোত্সব। অসত্যের মহোত্সব নাটকের প্রদর্শনী। সন্ধ্যা সাড়ে ছয়টায়। বেঙ্গল গ্যালারি নাজিয়া আন্দালিবের চিত্রকলা প্রদর্শনী ‘অপলক নারী’। উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়।গ্যালারি চিত্রক আমিনুল ইসলামের চিত্র প্রদর্শনী। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।স্টার সিনেপ্লেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; বেলা ১১টা, একটা, একটা ৩০, তিনটা ৪৫, বিকেল চারটা ১০ এবং সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে। জাগো; সকাল ১০টা ৫০, একটা ৪০ ও বিকেল সাড়ে চারটায়। পিঙ্ক প্যান্থার-২; বেলা ১১টা ১০ মিনিটে।