আজকের অনুষ্ঠান
জাতীয় জাদুঘর একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে; সকাল সাড়ে ১০টা, বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগারে; সকাল ১০টা, বেলা একটা, তিনটা, বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। স্থাপনাশিল্প প্রদর্শনী ‘রঙধনু’। আয়োজন করেছে রঙ। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা। বাংলাদেশ শিল্পকলা একাডেমী আরণ্যকের নাটক এবং বিদ্যাসাগর। লিখেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়। থিয়েটারের নাটক মুক্তি। নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। দৃশ্যপটের নাটক সক্রেটিসের জবানবন্দী। লিখেছেন শিশির কুমার দাশ। নির্দেশনা দিয়েছেন আলী মাহমুদ। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।মহিলা সমিতি লোকনাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যোত্সব। অন্ধকারের নীচে সূর্য নাটকের প্রদর্শনী। সন্ধ্যা সাড়ে ছয়টায়। বেঙ্গল গ্যালারি নাজিয়া আন্দালিবের চিত্রকলা প্রদর্শনী ‘অপলক নারী’। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। রাজেশ সাহার নজরুল সংগীতের অ্যালবাম সাধ জাগের মোড়ক উন্মোচন ও গানের অনুষ্ঠান। বিকেল সাড়ে পাঁচটায়। স্টার সিনেপ্লেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; বেলা ১১টা, একটা, একটা ৩০, তিনটা ৪০, বিকেল চারটা ১০, সন্ধ্যা সাড়ে ছয়টা ও ছয়টা ৫০ মিনিটে। জাগো; সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটা ২০ মিনিটে। পিঙ্ক প্যান্থার-২; বেলা ১১টা ১০ মিনিটে।