আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘর  একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে; সকাল সাড়ে ১০টা, বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগারে; সকাল ১০টা, বেলা একটা, তিনটা, বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  স্থাপনাশিল্প প্রদর্শনী ‘রঙধনু’। আয়োজন করেছে রঙ। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা। ছায়ানট সংস্কৃতি-ভবন একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব উপলক্ষে ‘বাংলাদেশ সাংস্কৃতিক সন্ধ্যা’। অনুষ্ঠানে গান করবেন খায়রুল আনাম, মিতা হক, লাইসা আহমেদ, বুলবুল ইসলাম, শারমীন সাথী ইসলাম, চন্দনা মজুমদার, বিমান বিশ্বাস ও শিশুশিল্পীরা। নৃত্য পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী উদ্ভাসনের নাট্যকাব্য নকশী কাঁথার মাঠ। পল্লিকবি জসীমউদ্দীনের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন মীর বরকত। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। বেঙ্গল গ্যালারি নাজিয়া আন্দালিবের চিত্রকলা প্রদর্শনী ‘অপলক নারী’। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।গ্যালারি চিত্রক আমিনুল ইসলামের চিত্র প্রদর্শনী। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। স্টার সিনেপ্লেক্স  থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; বেলা ১১টা, একটা, একটা ৩০, তিনটা ৪০, বিকেল চারটা ১০, সন্ধ্যা সাড়ে ছয়টা ও ছয়টা ৫০ মিনিটে।  জাগো; সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটা ২০ মিনিটে।  পিঙ্ক প্যান্থার-২; বেলা ১১টা ১০ মিনিটে।