আজকের অনুষ্ঠান
জাতীয় জাদুঘর একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। সুফিয়া কামাল মিলনায়তনে; সকাল সাড়ে ১০টা, বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগারে; সকাল ১০টা, বেলা একটা, তিনটা, বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী সংবৃতার আবৃত্তি প্রযোজনা ‘চাঁদের ছায়া এপিঠ ওপিঠ’। নির্দেশনা দিয়েছেন মাহিদুল ইসলাম। জাতীয় নাট্যশালায়, বেলা দুইটা ৩০ মিনিটে। নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক কাঁঠালবাগান। নির্দেশনায় আলী যাকের। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে সাতটায়।আলিয়ঁস ফ্রঁসেজ জাভেদ জলিলের চিত্র প্রদর্শনী ‘টিয়ার দ্য স্কিন অব রিয়ালিটি’। উদ্বোধন। সন্ধ্যা সাড়ে ছয়টায়।বেঙ্গল গ্যালারি নাজিয়া আন্দালিবের চিত্রকলা প্রদর্শনী ‘অপলক নারী’। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।ইরানি সাংস্কৃতিক কেন্দ্র আলোচনা ‘সমসাময়িক ইরানিয়ান চলচ্চিত্র’। আলোচক রাসুল সাদরামিলি ও তারেক মাসুদ। বেলা তিনটায়। রাসুল সাদরামিলি পরিচালিত ছবির প্রদর্শনী। বেলা তিনটায় এভরি নাইট লোনলিনেস, সন্ধ্যা ছয়টায় আই অ্যাম তারানে ফিফটিন। আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। বাংলাদেশ ফিল্ম সেন্টার তানভীর মোকাম্মেলের ছবি রাবেয়ার প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায়। স্টার সিনেপ্লেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; বেলা ১১টা, একটা, একটা ৩০, তিনটা ৪০, বিকেল চারটা ১০, সন্ধ্যা সাড়ে ছয়টা ও ছয়টা ৫০ মিনিটে। জাগো; সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটা ২০ মিনিটে। পিঙ্ক প্যান্থার-২; বেলা ১১টা ১০ মিনিটে।শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি প্যান্ডেল চলচ্চিত্রশিল্পীদের পরিবেশনায় যাত্রাপালা বেদের মেয়ে জ্যোত্স্না। রাত ১১টায়।