আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘর  একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। সুফিয়া কামাল মিলনায়তনে; সকাল সাড়ে ১০টা, বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগারে; সকাল ১০টা, বেলা একটা, তিনটা, বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  স্থাপনাশিল্প প্রদর্শনী ‘রংধনু’। আয়োজন করেছে রঙ। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে রাত সাড়ে আটটা।বাংলাদেশ শিল্পকলা একাডেমী  ঢাকা থিয়েটারের নাটক বিনোদিনী। শিমূল ইউসুফের একক অভিনয়। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।  নাট্যকেন্দ্রের নাটক আরজ চরিতামৃত। লিখেছেন মাসুম রেজা। নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।আলিয়ঁস ফ্রঁসেজ জাভেদ জলিলের চিত্র প্রদর্শনী ‘টিয়ার দ্য স্কিন অব রিয়ালিটি’। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।ইরানি সাংস্কৃতিক কেন্দ্র তাহমিনা মিলানির টু উইমেন এবং মজিদ মাজিদির দ্য কালার অব প্যারাডাইজ ছবির প্রদর্শনী। বেলা তিনটায়। আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।