আজকের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমী লোকসংগীত উত্সব। আয়োজন করেছে সংগীত ও নৃত্য বিভাগ। একাডেমী প্রাঙ্গণে। বিকেল পাঁচটায় আলোচনা। সন্ধ্যা ছয়টায় বিজয় সরকারের গান, লোকসংগীত ও নৃত্যানুষ্ঠান। ঠিকানা নাট্যগোষ্ঠীর নাটক বেদেনীর নীল রং। নির্দেশনা দিয়েছেন ভিক্টন দ্যানিয়েল। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।আলিয়ঁস ফ্রঁসেস জাভেদ জলিলের চিত্রপ্রদর্শনী ‘টিয়ার দ্য স্কিন অব রিয়ালিটি’। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা। বাকিন রাব্বির আলোকচিত্র প্রদর্শনী ‘ঘুম’। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি প্যান্ডেল বলাকা শিল্পীগোষ্ঠীর যাত্রাপালা রাখাল বন্ধু। রাত ১১টায়।