আজকের অনুষ্ঠান
বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলা। আলোচনা। বিষয়: ভাষা আন্দোলনের তাত্ত্বিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রবন্ধ পড়বেন অধ্যাপক গোলাম মুস্তাফা। বিকেল পাঁচটায়। সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়। আজ: দেশের গান। শিল্পী: আব্দুল জব্বার, কল্যাণী ঘোষ, মাহমুদুজ্জামান বাবু, রেবেকা সুলতানাসহ অনেকে।কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় পথনাট্যোত্সব। বিকেল সাড়ে চারটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকা পদাতিকের নাটক কথা ’৭১। লিখেছেন কুমার প্রীতিশ বল, নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়। প্রাচ্যনাটের নাটক পুনর্জন্ম। হেনরিক ইবসেনের লেখা থেকে রূপান্তর করেছেন শহিদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।বেঙ্গল শিল্পালয় কাজী গিয়াসউদ্দিনের চিত্রকলা প্রদর্শনী ‘শান্তির সন্ধানে’। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।শিল্পাঙ্গন শেখ মেহেদী কামালের একক চিত্রকলা প্রদর্শনী। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।গ্যালারি সমতট ওয়াজমুন নাহারের চিত্রকলা প্রদর্শনী বেদনা মধুর। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেস বাকিন রাব্বির আলোকচিত্র প্রদর্শনী ‘ঘুম’। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে ১২টা ও বিকেল পাঁচটা থেকে রাত আটটা।শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি প্যান্ডেল বলাকা শিল্পীগোষ্ঠীর যাত্রাপালা সয়ফুলমুলক বদিউজ্জামাল। রাত ১১টায়।