আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলা। আলোচনার বিষয়: ভাষা-আন্দোলন গণপরিষদ বিতর্ক। প্রবন্ধ পড়বেন শান্তনু কায়সার। বিকেল পাঁচটায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করবে দৃষ্টি ও কেন্দ্রীয় খেলাঘর, নৃত্য পরিবেশন করবে মৃদঙ্গ। সন্ধ্যা ছয়টায়।কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় পথনাট্যোত্সব। বিকেল সাড়ে চারটায়।লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের গান। আয়োজন করেছে সুরের ধারা। বিকেল চারটায়।ছায়ানট সংস্কৃতি-ভবন ছায়ানটের মাসিক শ্রোতার আসর। আজ গান করবেন মেজবাহুল আযম, আব্দুল্লাহ আল মামুন, সুমা রানী রায় ও ফারজানা সিফাত। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে, সন্ধ্যা সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ঘুম নেই। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়। প্রাঙ্গণে মোরের নাটক রক্তকরবী। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়।গ্যালারি চিত্রক হাবীবুর রহমানের চিত্র প্রদর্শনী। উদ্বোধন, বিকেল সাড়ে পাঁচটায়।দৃক গ্যালারি মনিরুল আলমের শিল্পকর্ম প্রদর্শনী। উদ্বোধন, বিকেল পাঁচটায়।বেঙ্গল শিল্পালয় কাজী গিয়াসউদ্দিনের চিত্রকলা প্রদর্শনী ‘শান্তির সন্ধানে’। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।স্টার সিনেপ্লেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; বেলা ১১টা ১০, একটা ৪০, বিকেল চারটা ১০ ও সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে।  জাগো; বেলা ১১টা, একটা ৫০, বিকেল চারটা ৩৫ ও সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে।  নার্নিয়া; সকাল ১০টা ৫০, বেলা একটা ৩০, বিকেল চারটা ২০ ও সন্ধ্যা সাতটায়।