আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলা। আলোচনার বিষয়: ভাষা সংগ্রামে মাহবুবুল আলম চৌধুরী। প্রবন্ধ পড়বেন আবুল মোমেন। বিকেল পাঁচটায়। সাংস্কৃতিক অনুষ্ঠান, চট্টগ্রামের সংগীত দল রক্তকরবীর পরিবেশনা ‘মর্মে গাঁথা বিশ্বময়ী’। সন্ধ্যা ছয়টায়।কেন্দ্রীয় শহীদ মিনার সম্মিলিত সাংস্কৃতিক জোটের উত্সব। বিকেল সাড়ে চারটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী  আলো ও শব্দ মূর্ছনা। পরিবেশনায় ডিজাইনার্স ইনস্টিটিউট। আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ড। চত্বরে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।  সেন্টার ফর এশিয়ান থিয়েটারের নাটক সেনাপতি। লিখেছেন আব্দুল্লাহ আল মামুন। নির্দেশনা দিয়েছেন আহসান রেজা খান। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।  লোক নাট্যদলের নাটক লীলাবতী আখ্যান। লিখেছেন নাসরীন মুস্তাফা, নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।  আরণ্যকের নাটক শত্রুগণ। ইবসেনের লেখা থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মামুনুর রশীদ। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। বেঙ্গল শিল্পালয় বেঙ্গল ফাউন্ডেশনের ‘প্রাণের খেলা’। আজকের শিল্পী সুমন চৌধুরী। আরও আছেন বেঙ্গল বিকাশ প্রতিভা সুমা রানী রায়, অনিন্দিতা চৌধুরী ও নিলুফার জাহান। সন্ধ্যা সাড়ে সাতটায়।ছায়ানট সংস্কৃতি-ভবন ছায়ানটের লোকসংগীত বিভাগের পরিবেশনা। সন্ধ্যা সাতটায়।দৃক গ্যালারি বিপ্লব বিপ্রদাস, কৃষি গৌতম, রাজীব কুমার রায় ও নূপুর উমার প্রদর্শনী ‘সম্পর্কের সূত্রগুলি’। উদ্বোধন, বিকেল পাঁচটায়। বে’স গ্যালারি, রেডিয়াস সেন্টার ফরাসি আলোকচিত্রী ক্যারিন বির আলোকচিত্র প্রদর্শনী। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। গ্যালারি সমতট ওয়াজমুন নাহারের চিত্রকলা প্রদর্শনী ‘বেদনা মধুর’। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।কেন্দ্রীয় গণগ্রন্থাগার ট্রাভেলিং ফিল্ম সাউথ এশিয়া। বেলা আড়াইটা, সাড়ে তিনটা, পাঁচটা ১৫ ও সন্ধ্যা সাতটায়।আলিয়ঁস ফ্রঁসেস বিদেশি নির্মাতাদের চলচ্চিত্রে প্যারিস। শারাড (১৯৬৩) বিকেল পাঁচটায় ও সন্ধ্যা সাতটায় দ্য লাস্ট টাইম আই স প্যারিস (১৯৫৪)।