আজকের অনুষ্ঠান
বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলা। আলোচনা। বিষয়: ভাষা আন্দোলনে পত্রপত্রিকার ভূমিকা। প্রবন্ধ পড়বেন ইসরাইল খান। বিকেল চারটায়। গীতি নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। পরিবেশনায় বুলবুল লতিকলা একাডেমী। সন্ধ্যা ছয়টায়।বাংলাদেশ শিশু একাডেমী রিংকুর একক লোকগানের আসর। মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।বেঙ্গল শিল্পালয় রোকেয়া সুলতানার চিত্রকলা প্রদর্শনী ‘মরমী সাম্রাজ্য’। চলবে ২ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।শিল্পাঙ্গন গ্যালারি রশিদ আমিনের চিত্র প্রদর্শনী। চলবে ১ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেস তৌহিন হাসানের চিত্র প্রদর্শনী ‘অন্য চাঁদ’। চলবে ৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আর্ট গ্যালারি রাজধানী ঢাকার চার শ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রদর্শনী। এখানে থাকছে পুরোনো চিত্রকলা, ছবি, গৃহস্থালি তৈজসপত্র, চারু ও কারুশিল্প। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ভাষার চলচ্চিত্র। আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সকাল ১০টায় চিত্রা নদীর পারে, দুপুর একটায় মনপুরা, বিকেল চারটায় চন্দ্রগ্রহণ, সন্ধ্যা সাড়ে ছয়টায় নায়ক।স্টার সিনেপ্লেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; বেলা ১১টা, একটা ২৫, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। জাগো; সকাল ১০টা ৫০, বেলা একটা ৩০, বিকেল চারটা ১৫ ও সন্ধ্যা সাতটায়। চার্লি’স অ্যাঞ্জেলস ২; বেলা ১১টা ১৫, একটা ৪৫, বিকেল চারটা ৩০ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে।