আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলা। আলোচনা। বিষয়: বাংলাদেশের প্রকাশনা: তথ্য-উপাত্ত এবং গুণগত মান বিবেচনা। প্রবন্ধ পড়বেন বদিউদ্দিন নাজির। বিকেল চারটায়। বেনুকা ললিতকলা একাডেমীর নৃত্যানুষ্ঠান। কীর্তন গান পরিবেশন করবেন লীনা তাপসী খান, দীপ্তি রাজবংশী, মঙ্গল চন্দ্র মণ্ডল, সরদার আশরাফ উদ্দিন, শান্তা সরকার। সন্ধ্যা ছয়টায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী  বটতলার নাটক ধামাইল। লিখেছেন চন্দন পাল, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ রাফী। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়।  ক্রান্তি পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করেছে ক্রান্তি শিল্পীগোষ্ঠী। সংগীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে, বিকেল পাঁচটায়। বেঙ্গল শিল্পালয় রোকেয়া সুলতানার চিত্রকলা প্রদর্শনী ‘মরমী সাম্রাজ্য’। চলবে ২ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।শিল্পাঙ্গন গ্যালারি রশিদ আমিনের চিত্রপ্রদর্শনী। চলবে ১ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেস তৌহিন হাসানের চিত্রপ্রদর্শনী ‘অন্য চাঁদ’। চলবে ৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আর্ট গ্যালারি রাজধানী ঢাকার চার শ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রদর্শনী। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ভাষার চলচ্চিত্র। আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সকাল ১০টায় দামু, দুপুর একটায় সুতরাং, বিকেল চারটায় বৃত্তের বাইরে, সন্ধ্যা সাড়ে ছয়টায় সূর্যকন্যা।