আজকের অনুষ্ঠান
বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলা। আলোচনা। বিষয়: বাংলাদেশের ভাষা পরিস্থিতি। প্রবন্ধ পড়বেন মো. জিনাত ইমতিয়াজ আলী। বিকেল চারটায়। পুঁথি পাঠ। বাউল গান পরিবেশন করবেন কুদ্দুস বয়াতি, কাঙ্গালিনী সুফিয়া, আলম দেওয়ান, হাসি সরকার, ইদ্রিস আলী বয়াতি, সাইদুর রহমান বয়াতি। সন্ধ্যা ছয়টায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী সংবৃতার আবৃত্তি প্রযোজনা ‘মৌন মুখর শব্দাবলী’। গ্রন্থনায় আরিফ আহমেদ, নির্দেশনা দিয়েছেন মাহিদুল ইসলাম। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়। স্বপ্নদলের নাটক হরগজ। লিখেছেন সেলিম আল দীন, নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।গ্যালারি জলরং কাজী হাসান হাবিবের চিত্র প্রদর্শনী ‘কবি ও কবিতার শিল্পী’। উদ্বোধন, সন্ধ্যা সাড়ে ছয়টায়।আলিয়ঁস ফ্রঁসেস প্রামাণ্যচিত্র অ্যানাদার প্ল্যানেট-এর প্রদর্শনী ও আলোচনা। বিকেল সাড়ে পাঁচটায়।টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ভাষার চলচ্চিত্র। আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সকাল ১০টায় চাঁদের বাড়ি, দুপুর একটায় দারুচিনি দ্বীপ, বিকেল চারটায় অন্তহীন, সন্ধ্যা সাড়ে ছয়টায় যে শহর চোরাবালি।বাংলাদেশ ফিল্ম সেন্টার চার্লি চ্যাপলিন পরিচালিত দি কিড ছবির প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায়।