আজকের অনুষ্ঠান
বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলা। আলোচনা। বিষয়: আগামীর বাংলা একাডেমী। প্রবন্ধ পড়বেন কাজী মনজুরে মওলা। বিকেল চারটায়। সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী সময়ের নাটক শেষ সংলাপ। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।মহিলা সমিতি শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ঠিকানা। লিখেছেন সন্তোষ চক্রবর্তী। নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম। সন্ধ্যা সাতটায়।বিগবেন ইন্টারন্যাশনাল স্কুল, মিরপুর জাহান আরা নিশি স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করেছে জাহান আরা নিশি সাংস্কৃতিক ও সমাজকল্যাণ ফাউন্ডেশন। বেলা তিনটা ১৫ মিনিটে।গ্যালারি জলরং কাজী হাসান হাবিবের চিত্র প্রদর্শনী ‘কবি ও কবিতার শিল্পী’। চলবে ১৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।বেঙ্গল শিল্পালয় রোকেয়া সুলতানার চিত্রকলা প্রদর্শনী ‘মরমী সাম্রাজ্য’। চলবে ২ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আর্ট গ্যালারি রাজধানী ঢাকার চার শ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রদর্শনী। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।শিল্পাঙ্গন গ্যালারি রাশিদ আমিনের চিত্র প্রদর্শনী। চলবে ১ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেস তৌহিন হাসানের চিত্র প্রদর্শনী ‘অন্য চাঁদ’। চলবে ৪ মার্চ পর্যন্ত। সকাল নয়টা থেকে দুপুর ১২টা ও বিকেল পাঁচটা থেকে রাত আটটা।টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ভাষার চলচ্চিত্র। আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সকাল ১০টায় নয়নের আলো, দুপুর একটায় আবার অরণ্যে, বিকেল চারটায় মন্দ মেয়ের উপাখ্যান, সন্ধ্যা সাড়ে ছয়টায় দুই জীবন।