আজকের অনুষ্ঠান
ছায়ানট-সংস্কৃতি ভবন ওয়াহিদুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন। নালন্দার শিশুদের আঁকা ছবির প্রদর্শনী, বিকেল পাঁচটায়। আলোচনা ও গান, সন্ধ্যা সাড়ে ছয়টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী উঠান নাটকের মেলা ‘মহলা মগন’। আয়োজন করেছে প্রাচ্যনাট। আজকের নাটক প্রাচ্যনাটের ফুল-পাখি ও নদীর গান। সন্ধ্যা সাড়ে ছয়টায়, স্টুডিও থিয়েটারে।জয়নুল গ্যালারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক আবদুস সাত্তার, নাসরিন বেগম, আবদুল আযীয, মলয় বালা, মিজানুর রহমান ফকির ও মাসুদা খাতুনের দলীয় প্রদর্শনী। দৃক গ্যালারি ফাহমিদা জেসমিন ও ফাতেমা জেসমিনের দ্বৈত চিত্রকলা প্রদর্শনী ‘অনুভবে অন্তনীড়ে’। চলবে ২০ মার্চ পর্যন্ত। বেলা তিনটা থেকে রাত আটটা। বে’স গ্যালারি, রেডিয়াস সেন্টার নাজিয়া আন্দালিবের চিত্রকলা প্রদর্শনী ‘স্টেয়ারিং উওম্যান’। চলবে ১৯ মার্চ পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেস সাজানা খবিরের চিত্রকলা প্রদর্শনী ‘ইমাজিনেশন’। চলবে ১৮ মার্চ পর্যন্ত। গ্যালারি জুমে, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। আলী আকবরের চিত্র প্রদর্শনী ‘নট ইয়েট’। চলবে ২৭ মার্চ পর্যন্ত। লা গ্যালারিতে, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।নরডিক ক্লাব, গুলশান প্রশান্ত কর্মকারের চিত্র প্রদর্শনী ‘আমার একুশে ফেব্রুয়ারি’। চলবে ৩১ মার্চ পর্যন্ত। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা।গ্যালারি জলরং কাজী হাসান হাবিবের চিত্র প্রদর্শনী ‘কবি ও কবিতার শিল্পী’। চলবে ১৭ মার্চ পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটা।