আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী  উঠান নাটকের মেলা ‘মহলা মগন’। আয়োজন করেছে প্রাচ্যনাট। আজকের নাটক প্রাচ্যনাটের পাতার খেলা ও বায়োস্কোপ। সন্ধ্যা সাড়ে ছয়টায়, স্টুডিও থিয়েটারে।  লোকনাট্য দলের দুটি নাটকের প্রদর্শনী। বিকেল পাঁচটায় মুজিব মানে মুক্তি ও সন্ধ্যা সাতটায় লীলাবতী আখ্যান। নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। মহিলা সমিতি শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ছায়াবৃতা। লিখেছেন বিজয় ভট্টাচার্য, নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম। সন্ধ্যা সাতটায়। জয়নুল গ্যালারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক আবদুস সাত্তার, নাসরিন বেগম, আবদুল আযীয, মলয় বালা, মিজানুর রহমান ফকির ও মাসুদা খাতুনের দলীয় প্রদর্শনী। দৃক গ্যালারি ফাহমিদা জেসমিন ও ফাতেমা জেসমিনের দ্বৈত চিত্রকলা প্রদর্শনী ‘অনুভবে অন্তনীড়ে’। চলবে ২০ মার্চ পর্যন্ত। বেলা তিনটা থেকে রাত আটটা। গ্যালারি চিত্রক আহমেদ নাজিরের একক চিত্র প্রদর্শনী। চলবে ২৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।বে’স গ্যালারি, রেডিয়াস সেন্টার নাজিয়া আন্দালিবের চিত্রকলা প্রদর্শনী ‘স্টেয়ারিং উওম্যান’। চলবে ১৯ মার্চ পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেস  সাজানা খবিরের চিত্রকলা প্রদর্শনী ‘ইমাজিনেশন’। চলবে ১৮ মার্চ পর্যন্ত। গ্যালারি জুমে, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।  আলী আকবরের চিত্র প্রদর্শনী ‘নট ইয়েট’। চলবে ২৭ মার্চ পর্যন্ত। লা গ্যালারিতে, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।স্টার সিনেপ্লেক্স  থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; বেলা একটা ২৫, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।  জাগো; বিকেল চারটা ১৫ ও সন্ধ্যা সাতটায়।  ট্রান্সপোর্টার-৩; বেলা একটা ৪০ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে।  টোকিও ড্রিফট; বিকেল সাড়ে চারটায়।