আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকা পদাতিক-ইউসিবি আন্তর্জাতিক নাট্যোৎসব। আজ কলকাতার সংলাপ থিয়েটারের নাটক অস্তরাগ। জাতীয় নাট্যশালায়। সন্ধ্যা সাতটায়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বপ্নদলের নাটক হরগজ। সেলিম আল দীনের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। মুক্ত মঞ্চে, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয় চঞ্চল মাহমুদের আলোকচিত্র প্রদর্শনী ‘হূদয়ে বাংলাদেশ’। চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।শিল্পাঙ্গন গ্যালারি অনুকূল মজুমদারের চিত্র প্রদর্শনী ‘টেলস অব ড্রিমস’। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। দৃক গ্যালারি আলোকচিত্র প্রদর্শনী ‘দ্য ডকইয়ার্ড’। চলবে ২৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। গ্যালারি চিত্রক আহমেদ নাজিরের চিত্র প্রদর্শনী। চলবে ২৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেস ফ্রাঙ্কোফনি চলচ্চিত্র উৎসব। বেলা সাড়ে তিনটায় পাস লেস ফ্লিকস-পাস লেস নরিস-পাস লেস বাঙ্কস; বিকেল পাঁচটায় হোম; সন্ধ্যা সাতটায় মন ফ্রেরি সে মারি। আলী আকবরের চিত্র প্রদর্শনী ‘নট ইয়েট’। চলবে ২৭ মার্চ পর্যন্ত। লা গ্যালারিতে, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।নরডিক ক্লাব, গুলশান প্রশান্ত কর্মকারের চিত্র প্রদর্শনী ‘আমার একুশে ফেব্রুয়ারি’। চলবে ৩১ মার্চ পর্যন্ত। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা।