আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় গণগ্রন্থাগার মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তি প্রযোজনা উত্সব। আয়োজন করেছে মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্র। উদ্বোধন, সকাল ১০টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী  স্বাধীনতা দিবস উদ্যাপন। কবিকণ্ঠে কবিতা ও ছড়াপাঠ, আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠান। মুক্তমঞ্চে, বিকেল পাঁচটায়।  বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাটক বিভাগের প্রযোজনা খেতমুজুর খইমুদ্দিন। নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। জাতীয় নাট্যশালায়। সন্ধ্যা সাতটায়।  নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক কাঁঠালবাগান। রচনা ও নির্দেশনা দিয়েছেন আলী যাকের। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।  প্রাঙ্গণে মোরের নাটক স্বদেশী। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাতটায়।  মুক্তিযুদ্ধের আলোকচিত্রের প্রদর্শনী ‘মুক্তিযোদ্ধার ক্যামেরায় মুক্তিযুদ্ধ ১৯৭১’। আলোকচিত্রী হারুন হাবিব। ছায়ানট সংস্কৃতি-ভবন স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান। সন্ধ্যা সাতটায়।ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। আয়োজন করেছে প্রথম আলো ঢাকা বন্ধুসভা। বিকেল সাড়ে পাঁচটায়। নজরুল ইনস্টিটিউট আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল চারটায়। কল্পতরু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কল্পতরু। সকাল ১০টায়।বাংলাদেশ ফিল্ম সেন্টার তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র প্রদর্শনী। তাজউদ্দিন আহমদ: নিঃসঙ্গ সারথি, সকাল সাড়ে ১০টায়। চিত্রা নদীর পারে, বেলা সাড়ে ১২টায়। লালসালু, বেলা তিনটায়। লালন, বিকেল পাঁচটায়। রাবেয়া, সন্ধ্যা সাড়ে সাতটায়।স্টার সিনেপ্লেক্স স্বাধীনতা দিবস চলচ্চিত্র উত্সব।  স্টপ জেনোসাইড ও মুক্তির কথা; বেলা ১১টায়।  মুক্তির সৈনিক ও এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি; বেলা একটায়।  স্টপ জেনোসাইড, সে কথা বলে যাই ও জননী সাহসিনী; বেলা তিনটায়।  ফিরে আসে ’৭১ ও দ্য প্রমিজড ল্যান্ড; বিকেল পাঁচটা ১০ মিনিটে।  স্টপ জেনোসাইড, শরত্ ’৭১ ও কনসার্ট ফর বাংলাদেশ রিভিজিটেড; সন্ধ্যা সাতটা ১০ মিনিটে।  থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; বেলা ১১টা, একটা ২৫, বিকেল চারটা, সন্ধ্যা সাড়ে ছয়টা।  গহীনে শব্দ; সকাল ১০টা ৫০, বেলা একটা ৩০, বিকেল চারটা ১৫ ও সন্ধ্যা সাতটায়।