আজকের অনুষ্ঠান
কেন্দ্রীয় গণগ্রন্থাগার ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ উৎসব। আজকের নাটক মানুষ (গাজী রাকায়েত) সন্ধ্যা সাড়ে ছয়টায়, কুসুমপুর (মামুনুর রশীদ) সন্ধ্যা সাতটা ২০ ও মাইশা (অমিতাভ রেজা) রাত আটটা ১০ মিনিটে।হাকিম চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় সমগীতের অ্যালবাম হাওয়ার মোড়ক খোলা অনুষ্ঠান ও সমগীতের গান। বিকেল পাঁচটায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকা বেতার নাটকের ৭০ বছর পূর্তি অনুষ্ঠান। আয়োজন করেছে বেতার নাট্যকার ও নাট্যশিল্পী সংসদ। জাতীয় নাট্যশালায়, বিকেল সাড়ে পাঁচটায়। বটতলার নাটক খনা। লিখেছেন সামিনা লুত্ফা নিত্রা, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। ১৭তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগ। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।বেঙ্গল শিল্পালয় শিশু চিত্রকলা প্রদর্শনী ‘আমার দেশ’। আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় আয়োজন করেছে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।দৃক গ্যালারি ৩০ জন শিশুর আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী ‘শিশুরাই সুন্দর’। আয়োজন করেছে ইমাজিনেশনস। উদ্বোধন, বিকেল সাড়ে চারটায়। আলিয়ঁস ফ্রঁসেস সাইদুজ্জামান সুমনের চিত্র প্রদর্শনী ‘রুরাল লাইফ’। লা গ্যালারিতে। উদ্বোধন, সন্ধ্যা সাড়ে ছয়টায়।বে’স গ্যালারি, রেডিয়াস সেন্টার সমরজিত্ চৌধুরীর চিত্র প্রদর্শনী। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। স্টার সিনেপ্লেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; বেলা ১১টা ও একটা ৩০ মিনিটে। গহীনে শব্দ; বেলা ১১টা ১৫, একটা ৫০, বিকেল চারটা ১৫, সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে। ট্রান্সফরমারস ২; সকাল ১০টা ৫০, একটা ৪০, বিকেল চারটা ৩৫ ও সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে।