আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় গণগ্রন্থাগার ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ উৎসব। আয়োজন করেছে চারুনীড়ম ইনস্টিটিউট অব অ্যাক্টিং অ্যান্ড রিসার্চ। আজকের নাটক শেষ পত্র (আবুল হায়াত), সন্ধ্যা সাড়ে ছয়টায়, শাস্তি (সালাহউদ্দিন লাভলু), সন্ধ্যা সাতটা ২০ ও পাঞ্জাবীওয়ালা (সুমন আনোয়ার), রাত আটটা ১০ মিনিটে।বাংলাদেশ শিল্পকলা একাডেমী  সিএটির নাটক অ্যাম্পিউটেশন। ইয়েল বিয়নেবোর লেখা থেকে নাট্যরূপ দিয়েছেন রায়হান আখতার, নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন নীলু। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।  ১৭তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগ। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।দৃক গ্যালারি ৩০ জন শিশুর আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী ‘শিশুরাই সুন্দর’। আয়োজন করেছে ইমাজিনেশনস। চলবে ৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।বে’স গ্যালারি, রেডিয়াস সেন্টার সম্যজিত্ চৌধুরীর চিত্র প্রদর্শনী। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র রাজনীতি ও পরিবেশের ওপর মুর্শিদা আরজুর চিত্র ও স্থাপনা প্রদর্শনী। উদ্বোধন, সন্ধ্যা সাড়ে ছয়টায়।