আজকের অনুষ্ঠান
কেন্দ্রীয় গণগ্রন্থাগার ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ উৎসব। আয়োজন করেছে চারুনীড়ম ইনস্টিটিউট অব অ্যাক্টিং অ্যান্ড রিসার্চ। আজকের নাটক কে? (এশা ইউসুফ), সন্ধ্যা সাড়ে ছয়টায়, ওয়ান ফোর থ্রি (নোমান রবিন), সন্ধ্যা সাতটা ২০ ও রোদ মেঘ সূর্য্যমুখী (মাসুদ হাসান), রাত আটটা ১০ মিনিটে।বাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৭তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগ। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।দৃক গ্যালারি ৩০ জন শিশুর আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী ‘শিশুরাই সুন্দর’। আয়োজন করেছে ইমাজিনেশনস। বেলা তিনটা থেকে রাত আটটা।বে’স গ্যালারি, রেডিয়াস সেন্টার সম্যজিত্ চৌধুরীর চিত্র প্রদর্শনী। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র রাজনীতি ও পরিবেশের ওপর মুর্শিদা আরজুর চিত্র ও স্থাপনা প্রদর্শনী ‘শুধুই পানি পান আর ধুলো গ্রহণ’। চলবে ২২ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেস সাইদুজ্জামান সুমনের চিত্র প্রদর্শনী ‘রুরাল লাইফ’। লা গ্যালারিতে। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী। বেলা দুইটায় ব্ল্যাক ও ইকবাল, বিকেল সাড়ে চারটায় মাই লেফট ফুট ও কালারস অব প্যারাডাইস, সন্ধ্যা সাড়ে ছয়টায় তারে জমিন পর ও দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন।স্টার সিনেপ্লেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; বেলা একটা ৩০, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। গহীনে শব্দ; বেলা একটা ৫০, বিকেল চারটা ১৫, সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে। ট্রান্সফরমারস ২; বেলা একটা ৪০, বিকেল চারটা ৩৫ ও সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে।