আজকের অনুষ্ঠান
কেন্দ্রীয় গণগ্রন্থাগার ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ উত্সব। আজকের নাটক টানাপোড়েন (পীযূষ বন্দ্যোপাধ্যায়), সন্ধ্যা সাড়ে ছয়টায়; গোল্ডেন রেশিও (দীপংকর দীপন), সন্ধ্যা সাতটা ২০, মৃত্যুপথযাত্রী স্বপ্ন (আলভী আহমেদ) রাত আটটা ১০ মিনিটে।বাংলাদেশ শিল্পকলা একাডেমী ‘সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোত্সব’। আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। আজ নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক কাঁঠালবাগান। জাতীয় নাট্যশালায়। ১৭তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগ। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।বে’স গ্যালারি, রেডিয়াস সেন্টার সম্যজিত্ চৌধুরীর চিত্র প্রদর্শনী। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র রাজনীতি ও পরিবেশের ওপর মুর্শিদা আরজুর চিত্র ও স্থাপনা প্রদর্শনী ‘শুধুই পানি পান আর ধুলো গ্রহণ’। চলবে ২২ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেস সাইদুজ্জামান সুমনের চিত্র প্রদর্শনী ‘রুরাল লাইফ’। লা গ্যালারিতে। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী। বেলা দুইটায় ফরেস্ট গাম্প ও রেইন ম্যান, বিকেল সাড়ে চারটায় বিহঙ্গ ও নন্দিত নরকে, সন্ধ্যা সাড়ে ছয়টায় থ্রি ইডিয়টস।স্টার সিনেপ্লেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; বেলা ১১টা ১৫, একটা ৩০, তিনটা ৪৫, সন্ধ্যা ছয়টা ও রাত আটটা ১৫ মিনিটে। গহীনে শব্দ; বেলা ১১টা, একটা ১৫, সাড়ে তিনটা ও রাত আটটা ৩৫ মিনিটে। ট্রান্সফরমারস ২; সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০, বিকেল চারটা ৩৫, পাঁচটা ৪৫ ও সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে।