আজকের অনুষ্ঠান
কেন্দ্রীয় গণগ্রন্থাগার ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ উৎসব। আজকের নাটক বিবর (হুমায়ুন ফরীদি), সন্ধ্যা সাড়ে ছয়টায়; মুক্তি (গোলাম সোহরাব), সন্ধ্যা সাতটা ২০, কক্ষপথে যুদ্ধ (তাহের শিপন) রাত আটটা ১০ মিনিটে।মহিলা সমিতি অঙ্গীকার নাট্যদলের নাটক গালিভার ট্রাভেলস। লিখেছেন গোলাম সারোয়ার, নির্দেশনা দিয়েছেন আসিফ মোহাম্মদ নজরুল। সন্ধ্যা সাতটায়।ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান দোলন কানুনগোর ক্ল্যাসিক্যাল গিটার পরিবেশনা। আয়োজন করেছে সাধনা। সন্ধ্যা সাতটায়।গুলশান ক্লাব মান্না দের গান নিয়ে রিজিয়া পারভীনের আবার হবে তো দেখা অ্যালবামের মোড়ক খোলা অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে সাতটায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ‘সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’। আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। আজ কলকাতার থিয়েটার ওয়ার্কশপের নাটক যদিও গল্প। জাতীয় নাট্যশালায়। বঙ্গরঙ্গ নাট্যদলের নাটক দি মাস্টার বিল্ডার। হেনরিক ইবসেনের লেখা থেকে রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন আসিফ মুনীর ও মোস্তফা শরীফ। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। ১৭তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগ। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।বে’স গ্যালারি, রেডিয়াস সেন্টার সম্যজিত্ চৌধুরীর চিত্র প্রদর্শনী। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র রাজনীতি ও পরিবেশের ওপর মুর্শিদা আরজুর চিত্র ও স্থাপনা প্রদর্শনী ‘শুধুই পানি পান আর ধুলো গ্রহণ’। চলবে ২২ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেস সাইদুজ্জামান সুমনের চিত্র প্রদর্শনী ‘রুরাল লাইফ’। লা গ্যালারিতে। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।স্টার সিনেপ্লেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; বেলা ১১টা, একটা ৩০, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। গহীনে শব্দ; বেলা ১১টা ১৫, একটা ৫০, বিকেল চারটা ১৫ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে। ট্রান্সফরমারস ২; সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০, বিকেল চারটা ৩৫ ও সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে।