আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী  সময়ের নাটক শেষ সংলাপ। অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।  থিয়েটার আর্ট ইউনিটের নাটক মগজ সমাচার। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ কবিতা অবলম্বনে তৈরি নাটকটি নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটা ও রাত সাড়ে আটটায়।মহিলা সমিতি লোক নাট্যদলের নাটক কঞ্জুস। মলিয়েরের লেখা থেকে রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। বেঙ্গল শিল্পালয় বেঙ্গল শিল্পালয়ের ‘প্রতিষ্ঠাবার্ষিকী প্রদর্শনী ১’। ১০ জন শিল্পীর এই প্রদর্শনীর শিরোনাম ‘সৃজনে ও শেকড়ে’। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।স্টার সিনেপ্লেক্স  দ্য সার্চ (খোঁজ); বেলা একটা ৩০, বিকেল চারটা ১৫ ও সন্ধ্যা সাতটায়।  গহীনে শব্দ; বেলা ১১টা ১৫, ও বিকেল সাড়ে চারটায়।  প্রিয়তমেষু; বেলা ১১টা ০৫, একটা ৫০, বিকেল চারটা ৪০ ও সন্ধ্যা সাতটা ২০ মিনিটে।  ট্রান্সফরমারস ২; সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে।