আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী  নৃত্য উৎসব। যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। বেলা তিনটায়।  কচি স্মারক পদাতিক নাট্য উৎসব। আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। আজ থিয়েটারের নাটক মেরাজ ফকিরের মা। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে।  লোকনাট্যোৎসব। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগ। আজ থাকছে মানিকগঞ্জের বহুরূপীর লাঠিখেলা, জাদু ও বুড়াবুড়ির সঙ। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। ছায়ানট সংস্কৃতি-ভবন পঞ্চভাস্করের শ্রোতার আসর। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয় বেঙ্গল শিল্পালয়ের ‘প্রতিষ্ঠাবার্ষিকী প্রদর্শনী-১’। ১০ জন শিল্পীর এই প্রদর্শনীর শিরোনাম ‘সৃজনে ও শেকড়ে’। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।স্টার সিনেপ্লেক্স  দ্য সার্চ (খোঁজ); বেলা একটা ৩০, বিকেল চারটা ১৫ ও সন্ধ্যা সাতটায়।  গহীনে শব্দ; বেলা ১১টা ১৫, ও বিকেল সাড়ে চারটায়।  প্রিয়তমেষু; বেলা ১১টা ৫, একটা ৫০, বিকেল চারটা ৪০ ও সন্ধ্যা সাতটা ২০ মিনিটে।  ট্রান্সফরমারস ২; সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে।