আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী নৃত্য উৎসব। যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। বেলা তিনটায়। কচি স্মারক পদাতিক নাট্য উৎসব। আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। আজ সুবচনের নাটক রূপবতী। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে। লোকনাট্যোৎসব। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগ। আজ থাকছে দিনাজপুরের মাটিকাঁপা দেওয়ানির বানধানি গান (পালাটিয়া)। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। কেন্দ্রীয় গণ গ্রন্থাগার চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র পুরস্কার। আয়োজন করেছেন চারুনীড়ম ইনস্টিটিউট অব অ্যাক্টিং অ্যান্ড রিসার্চ। সন্ধ্যা সাতটায়।জাতীয় জাদুঘর সাধক বাউল শাহ আব্দুল করিম ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান। কবি সুফিয়া কামাল মিলনায়তনে, বিকেল চারটায়।আলিয়ঁস ফ্রসেঁস যৌথ প্রদর্শনী ‘ডাইভার্সিটি’। এখানে আছে অবন্তী চাকমা, আসিফ ইজ্ জামান, কান্তিদেব অধিকারী, মুহাম্মদ মেহেদী হাসান, নিলস বেন্টসেন ও পীযুষ কান্তি সরকারের চিত্রকর্ম। চলবে ৬ মে পর্যন্ত। লা গ্যালারিতে, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।বেঙ্গল শিল্পালয় বেঙ্গল শিল্পালয়ের ‘প্রতিষ্ঠাবার্ষিকী প্রদর্শনী-১’। ১০ জন শিল্পীর এই প্রদর্শনীর শিরোনাম ‘সৃজনে ও শেকড়ে’। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।স্টার সিনেপ্লেক্স দ্য সার্চ (খোঁজ); বেলা একটা ৩০, বিকেল চারটা ১৫ ও সন্ধ্যা সাতটায়। গহীনে শব্দ; বেলা ১১টা ১৫, ও বিকেল সাড়ে চারটায়। প্রিয়তমেষু; বেলা ১১টা ৫, একটা ৫০, বিকেল চারটা ৪০ ও সন্ধ্যা সাতটা ২০ মিনিটে। ট্রান্সফরমারস ২; সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে।