আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী নৃত্য উত্সব। যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। বেলা তিনটায়। কচি স্মারক পদাতিক নাট্যোত্সব। আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। আজ ঢাকা থিয়েটারের নাটক ধাবমান। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে। লোকনাট্যোত্সব। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগ। আজ থাকছে রাজশাহীর মাদারপীরের গানের বিবিকুসুম। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। আলিয়ঁস ফ্রঁসেস যৌথ প্রদর্শনী ‘ডাইভারসিটি’। এখানে আছে অবন্তী চাকমা, আসিফ উজ্ জামান, কান্তিদেব অধিকারী, মুহাম্মদ মেহেদী হাসান, নিলস বেন্টসেন ও পীযূষ কান্তি সরকারের চিত্রকর্ম। চলবে ৬ মে পর্যন্ত। লা গ্যালারিতে, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।বেঙ্গল শিল্পালয় বেঙ্গল শিল্পালয়ের ‘প্রতিষ্ঠাবার্ষিকী প্রদর্শনী-১’। ১০ জন শিল্পীর এই প্রদর্শনীর শিরোনাম ‘সৃজনে ও শেকড়ে’। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।স্টার সিনেপ্লেক্স দ্য সার্চ (খোঁজ); বেলা একটা ৩০ ও বিকেল চারটা ১৫ মিনিটে। গহীনে শব্দ; বিকেল সাড়ে চারটায়। প্রিয়তমেষু; বেলা একটা ৫০, বিকেল চারটা ৪০ ও সন্ধ্যা সাতটা ২০ মিনিটে। ট্রান্সফরমারস ২; বেলা একটা ৪০ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে।