আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী কচি স্মারক পদাতিক নাট্যোত্সব। আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। আজ ভারতের কলকাতার নাটকের দল হ-য-ব-র-ল’র নাটক অবগুণ্ঠিতা। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে। লোকনাট্যোত্সব। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগ। সেমিনার, বেলা তিনটায়। আজ ছয়জন বিশিষ্ট লোকনাট্য শিল্পী ও গবেষককে সম্মাননা প্রদান করা হবে। থাকবে বাগেরহাটের মীরা রানী সম্প্রদায়ের রয়ানীপদ্মপূরণ। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা ছয়টায়। মহান মে দিবস উপলক্ষে বটতলার নাটক খনা। লিখেছেন সামিনা লুত্ফা নিত্রা, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়। মহিলা সমিতি লোক নাট্যদলের নাটক কঞ্জুস। মলিয়েরের লেখা থেকে রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। সন্ধ্যা সাতটায়। ছায়ানট সংস্কৃতি-ভবন পঞ্চকবির গান। আয়োজন করেছে নন্দন। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে, সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে।বেঙ্গল শিল্পালয় বেঙ্গল শিল্পালয়ের ‘প্রতিষ্ঠাবার্ষিকী প্রদর্শনী-১’। ১০ জন শিল্পীর এই প্রদর্শনীর শিরোনাম ‘সৃজনে ও শেকড়ে’। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টার শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘আমাদের বাড়ি’র ছবিগুলো নিয়ে প্রদর্শনী। চলবে ১ মে পর্যন্ত। আজ বিকেল চারটা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেস যৌথ প্রদর্শনী ‘ডাইভারসিটি’। এখানে আছে অবন্তী চাকমা, আসিফ উজ্ জামান, কান্তিদেব অধিকারী, মুহাম্মদ মেহেদী হাসান, নিলস বেন্টসেন ও পীযূষ কান্তি সরকারের চিত্রকর্ম। চলবে ৬ মে পর্যন্ত। লা গ্যালারিতে, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।স্টার সিনেপ্লেক্স জি.আই. জো; বেলা ১১টা, একটা ৩০, বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে। প্রিয়তমেষু; সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০, বিকেল চারটা ৩০ ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে। গহীনে শব্দ; বেলা ১১টা ১০ ও বিকেল চারটা ১৫ মিনিটে। দ্য সার্চ (খোঁজ); বেলা একটা ২০ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে।