আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী কচি স্মারক পদাতিক নাট্যোত্সব। আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। আজ ভারতের মহা-করণ বিনোদন সংস্থার নাটক রাজেন্দ্র ঢাকীর গল্প। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে। বটতলার নাটক খনা। লিখেছেন সামিনা লুত্ফা নিত্রা, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়। মে দিবসের গান ও আবৃত্তি। আয়োজন করেছে আরণ্যক। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, বিকেল সাড়ে চারটায়। বাঙলা থিয়েটারের নাটক চে’র সাইকেল। সন্ধ্যা ছয়টায়। আরণ্যকের নাটক শত্রুগণ। সন্ধ্যা সাড়ে সাতটায়। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় দিনব্যাপী পথনাট্যোত্সব। আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। উদ্বোধন, বেলা সাড়ে ১১টায়। মহিলা সমিতি নাট্যতীর্থের নাটক দ্বীপ। উত্পল দত্তের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন তপন হাফিজ। সন্ধ্যা সাতটায়। ঢাকা আর্ট সেন্টার শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘আমাদের বাড়ি’র ছবিগুলো নিয়ে প্রদর্শনী। সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেস যৌথ প্রদর্শনী ‘ডাইভারসিটি’। এখানে আছে অবন্তী চাকমা, আসিফ উজ্ জামান, কান্তিদেব অধিকারী, মুহাম্মদ মেহেদী হাসান, নিলস বেন্টসেন ও পীযূষ কান্তি সরকারের চিত্রকর্ম। চলবে ৬ মে পর্যন্ত। লা গ্যালারিতে, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।স্টার সিনেপ্লেক্স জি.আই. জো; বেলা ১১টা, একটা ৩০, বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে। প্রিয়তমেষু; সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০, বিকেল চারটা ৩০ ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে। গহীনে শব্দ; বেলা ১১টা ১০ ও বিকেল চারটা ১৫ মিনিটে। দ্য সার্চ (খোঁজ); বেলা একটা ২০ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে।